১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক?

দুবাইয়ে রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা অজিত কুমার। ঘণ্টায় ১৮০ কিমি বেগে তার গাড়িটি ধাক্কা মারে পথের ধারে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গেছে, প্রচণ্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি।

পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। অভিনেতার ম্যানেজার সুরেশ চন্দ্র জানিয়েছেন, ‘অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন। তিনি ঘণ্টায় ১৮০ কিমি বেগে গাড়ি চালাচ্ছিলেন। আজ বুধবার তিনি আবারও অনুশীলনে অংশ নেবেন।’

ভারতীয় গণমাধ্যমের খবর, দুবাইয়ের ২৪ ঘণ্টার রেসিং প্রতিযোগিতা ‘২৪এইচ দুবাই ২০২৫’-এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত। অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত। আর এটিই ছিল তার প্রথম কোনো রেসিং ইভেন্টে অংশগ্রহণ।

প্রসঙ্গত, তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ-সহ মোট ২২টি পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কার ও বাইক চালানোও তার প্যাশন। মুম্বাই, চেন্নাই, দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে। 

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা