দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হলো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। অবশেষে আগামী রোববার চিরচেনা রূপে ফিরছেন মেসি।

মেসির ফেরার কথা জানিয়েছেন ইন্টার মিয়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো। তিনি নিশ্চিত করেছেন, রোববার ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মিয়ামির জার্সিতে হোমম্যাচে খেলবেন মেসি।

মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়ার বিপক্ষে মিয়ামির ম্যাচটি হবে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে ৫টায়।

আজ শুক্রবার মেসির ফেরা নিয়ে মার্টিনো বলেন, ‘সে ভালো আছে। গতকাল (বৃহস্পতিবার) অনুশীলন করেছে। আগামীকাল (বাংলাদেশ সময় রোববার) খেলার জন্য সে চিন্তাভাবনা করছে। প্রশিক্ষণের পরে আমরা তার জন্য কৌশল নির্ধারণ করবো। তবে সে খেলার জন্য প্রস্তুত রয়েছে। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে পেতে যাচ্ছি। তাই আমরা সবাই খুশি।’

এর আগে গলার ব্যথার কারণে বুধবারের অনুশীলনে থাকতে পারেননি মেসি। ওই সময়ই মার্টিনো জানিয়েছিলেন, একদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার।

এরপর গতকাল বৃহম্পতিবার মেসি মাঠে ফেরেন এবং দলের সঙ্গে অনুশীলনও করেন। আজ শুক্রবার সকালেও দারুণ অনুশীলন করেছেন মেসি।

বুধবারের অনুশীলন করতে না পারার বিষয়ে মিয়ামি কোচ বলেন, ‘হ্যাঁ (উদ্বেগ ছিল)। কারণ, গোড়ালির চোট থেকে সরে ওঠার সময় গলায়ও সমস্যা দেখা গেছে। যে কারণে সে অনুশীলন করতে পারেনি।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প