দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ খান

৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কন্যাসন্তানের মা হয়েছেন এই তারকা দম্পতি। মা হওয়ার পর এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি দীপিকা। এবার দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে গেলেন শাহরুখ খান। খবর হিন্দুস্তান টাইমসের।

শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দীপিকার সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ। তাই তিনি যে সুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যাবেন, সেটা অনুমিতই ছিল।

গতকাল রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে দীপিকার মেয়েকে দেখতে যান শাহরুখ। হাসপাতালের সামনে শাহরুখের গাড়ি থেকে নামার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে হাসপাতালে ঢোকা বা বের হওয়ার সময় অভিনেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

জানা গেছে, হাসপাতালে কয়েক দিন থাকার পর দীপিকা ও তাঁর নবজাতককে খুব শিগগির ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যে স্ত্রী ও কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন বাবা রণবীর। বাড়িতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিশেষ আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি।

গত রোববার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একটি পোস্টের মাধ্যমে তাঁদের মেয়ের আগমনের কথা জানান। এর আগের দিন সন্ধ্যায় দীপিকা পাড়ুকোনকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিনেত্রীকে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ঢুকতে দেখা গিয়েছিল।

২০১৮ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দম্পতি বিয়ে করেন।

  • Related Posts

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়। রিখটার স্কেলে…

    Continue reading
    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে…

    Continue reading

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    ভূমিকম্পে কাঁপলো ঢাকা

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    শ্রমবাজার খুলে দিয়ে আরও বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    ফিলিপাইনে স্কুলে গোলাগুলি, হতাহত ৮

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন