দীঘি বাদ, যুক্ত হলেন পূজা চেরি

বর্তমান সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা দীঘি। দুজনই সমান গতিতে কাজ করে যাচ্ছেন। এবার এক সিনেমা নিয়ে কাজের পরীক্ষায় যেন দিতে হলো দুজনকে। একটি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হলেও জায়গা হারালেন দীঘি। সেই জায়গাটিতে যুক্ত হলেন পূজা চেরি।

‘টগর’ নামের মারকুটে সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন আদর আজাদ ও দীঘি। জানুয়ারির ১ তারিখে তারকাজুটিকে নিয়ে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়।

কিন্তু মাস গড়াতেই এক মাসের ব্যবধানে, শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত সিনেমার মোশন পোস্টারে দেখা গেলো দীঘির জায়গায় পূজাকে!

বিষয়টি নিয়ে নির্মাতা আলোক হাসান বলেন, আদরের বিপরীতে এরমধ্যে দীঘি বাদ পড়েছেন। যুক্ত হয়েছেন পূজা। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

এরমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছেড়েছে দু’দিন আগেই।

নায়িকা পরিবর্তন প্রসঙ্গে আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

এদিকে নায়ক আদর আজাদ বলেন, ‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল ‘পিনিক’র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’

দীঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’ 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল