ডাকেটের রেকর্ডগড়া ইনিংস, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের রেকর্ড সংগ্রহ

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচে রেকর্ড গড়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। চ্যাম্পিন্স ট্রফির ইতিহাসে তো বটেই, নিজের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন এই ইংলিশ ব্যাটার। তার রেকর্ডগড়া ইনিংসের ওপর ভর করে অজিদের বিপক্ষে ৩৫১ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ইংলিশরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার (২২ ফেব্রুয়ারি) টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। তবে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটা খুব একটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ১৩ রান যোগ হতেই ফিলিপ সল্টের উইকেট হারায় তারা। বেন দ্বারশুইসের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।   

এক প্রান্ত আগলে রেখে অজি বোলারদের একাই শাসন করতে থাকেন বেন ডাকেট। দুর্দান্ত এক ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা নিজের দখলে নিয়ে নেন এই ব্যাটার। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের অ্যাস্টলে। ২০০২ সালে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ভারতের বিপক্ষে ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন। এতদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যৌথভাবে তাদের দুজনের ১৪৫ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত। 

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন বেন ডাকেট। টুর্নামেন্টটির ইতিহাসে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। শুধু তাই নয়, ওয়ানডে ক্যারিয়ারেও এটি তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ফরম্যাটে এর আগে ডাকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ১০৭। 

এদিন জো রুট ছাড়া আর কোনও ব্যাটার নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। ৭৮ বলে ৬৮ রান করে আউট হয়েছেন রুট। অ্যডাম জাম্পার বলে এলবিডব্লিউ-এর শিকার হয়ে ফেরেন এই ব্যাটার। 

তিন নম্বরে নামা জেমি স্মিথ আউট হয়েছেন ১৩ বলে ১৫ রান করে। হ্যারি ব্রুকও ব্যর্থ হয়েছেন এদিন। ৬ বলে ৩ রান করে অ্যাডাম জাম্পার বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। 

জস বাটলার উইকেটে থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি। ২১ বল খেলে ২৩ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরান ম্যাক্সওয়েল। লিয়াম লিভিংস্টোন ফিরেছেন ১৪ রান করেই। দ্বারশুইসের বলে নাথান এলিসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষ দিকে জফরা আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে তারা। 

অজিদের হয়ে ৩ উইকেট নিয়েছেন বেন দ্বারশুইস। এছাড়া জাম্পা পেয়েছেন ২ উইকেট এবং ম্যাক্সওয়েল নিয়েছেন ১টি উইকেট।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?