তুরাব হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস সমন্বয়কদের

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম আবু তুরাবের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়কেরা। আজ মঙ্গলবার সকালে নগরের যতরপুর এলাকায় তুরাবের মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে এ আশ্বাস দিয়েছেন তাঁরা।

ধারাবাহিক সফরের অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সফরকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল এ টি এম তুরাবের বাসায় যান। এ সময় তুরাবের মা মমতাজ বেগম ও ভাই আবুল আহসান মো. আজরফের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন তাঁরা।

সমন্বয়ক দলের সদস্যরা তুরাবের মা মমতাজ বেগমের উদ্দেশে বলেন, এক ছেলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছে। এখন লাখো ছেলে তাঁদের পাশে আছে। তুরাবের পরিবারের যেকোনো ধরনের প্রয়োজনে তাঁরা পাশে দাঁড়াবে। সেই সঙ্গে তাঁর হত্যার বিচার ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ বলেন, তুরাব আগের দিনও গুলিতে আহত হন। পরদিন তাঁকেই টার্গেট করে হত্যা করা হয়েছে। মিছিলে হাজার হাজার ছাত্র-জনতা ছিল, কিন্তু কেউ হতাহত হয়নি। কিন্তু যারা তাঁকে গুলি করে হত্যা করেছে, তাদের এখনো চাকরিতে বহাল রাখা হয়েছে। এ হত‌্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব‌্যুনালে স্থানান্তর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ সকালে সফরের শুরুতেই ঢাকা থেকে আসা ১১ জন ও জেলা পর্যায়ের সমন্বয়কেরা মিলে তুরাবের বাসায় যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হা‌সিব আল ইসলাম বলেন, গণ–অভ্যুত্থানের ঐতিহ্য ও মহত্ত্ব ধরে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে এটি ছড়িয়ে দেওয়াই এই সফরের উদ্দেশ্য। সেই সঙ্গে যাঁরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্যর বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ছাত্র–জনতার মধ্যে ঐক্যে বজায় রাখতেই তাঁদের এই সফর।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক রেদোয়ান আহমেদ, ফয়সল হোসেন, সিলেট জেলার সমন্বয়ক ফয়সল হোসেন, আবু সাইদ, দেলোয়ার হোসেন, গোলাম মর্তুজা এবং স্থানীয় নেতারা। পরে তাঁরা ‌সিলেটের পু‌লিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ