ঘুরে দাঁড়ালো ফ্রান্স, গোল নেই এমবাপের

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল ফ্রান্স। সেই হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফরাসিরা। দ্বিতীয় ম্যাচেই বেলজিয়ামকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে দেদিয়ের দেশমের দল। এতে টুর্নামেন্টে প্রথমবার পয়েন্ট পেলো কিলিয়ান এমবাপেরা।

এই ম্যাচে এমবাপেকে নিয়ে কৌশল বদলেছেন কোচ দেশম। ফ্রান্স অধিনায়ককে তিনি শুরুর একাদশে রাখেননি। এমবাপে না দেখে ভক্তদের হয়তো মনে হয়েছিল, দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নামবেন এমবাপে। সেটিও দেখা গেলো না। রিয়াল মাদ্রিদের এই তারকাকে দেশম মাঠে নামিয়েছেন ৬৭ মিনিটে। ততক্ষণে ২-০ গোলে এগিয়ে ফ্রান্স।

বাকি সময়ে কয়েকবার আক্রমণে গেলেও গোলের দেখা পাননি এমবাপে। আগের দিনেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি তিনি। সব মিলিয়ে নেশনস লিগে শুরুটা মোটেই ভালো হলো না এমবাপের।

গতকাল ফ্রান্সের লিওতে ২৯ মিনিটে প্রথম গোল করেন কুলো মুয়ানি। পিএসজির ফরোয়ার্ডের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের দারুণ শটে গোলটি করেন তিনি।

৫৯ মিনিটে আরেক পিএসজি তারকা ওসমানে ডেম্বেলে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন। এনগোলো কান্তের অ্যাসিস্টে বক্সের মাঝখান থেকে গোল করেন ফরাসি উইঙ্গার।

ব্রাডলি বারকোলার বদলি হিসেবে খেলতে নেমে কিছু আক্রমণ করেন এমবাপে। মাঠে নামার ১০ মিনিটের মধ্যে এমবাপের একটি শট গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ৮৬ মিনিটে রিয়াল তারকার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করেন বেলজিয়ামের গোলরক্ষক কাস্টিলস।

গতকাল গ্রুপ এ২ তে অন্য ম্যাচে ইসরায়েলকে ২-১ গোলে হারায় ইতালি। এতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফ্রান্স।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প