এক রাতেই ইউক্রেনের ১৪৪ ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

এক রাতেই ইউক্রেনের ১৪৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এর মধ্যে মস্কোর আকাশে ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ব্রিয়ানস্কে ৭২টি, মস্কোতে ২০টির বেশি, কুরস্ক অঞ্চলে ১৪টির বেশি, তুলা অঞ্চলে ১৩টির বেশি এবং দেশের আরও পাঁচটি স্থানে ২৫টির বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এর আগে ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করার দাবি করে রাশিয়া। সোমবার (৯ সেপ্টেম্বর) রাশিয়া দাবি করেছে যে, তারা ইউক্রেনের মেমরিক শহরটি দখল করে নিয়েছে। এই শহরটি পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের পোকরভস্কের কিয়েভ-অধিষ্ঠিত লজিস্টিক হাব থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউনিট অব দ্য সেন্টার গ্রুপের সদস্যরা মেমরিক বসতি মুক্ত করেছে। এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর দখল করেছে। মস্কোর বাহিনী কৌশলগত শহর পোকরভস্কের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানা যায়।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের নোভোরোডিভকা এলাকা মুক্ত করেছে। এটি পোকরভস্ক শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার হামলার আগে ওই শহরে ১৪ হাজারের বেশি বাসিন্দার বসবাস ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’