তুরাগে এসিড ছুড়ে স্বর্ণের চেইন ছিনতাই, মা-মেয়ে দগ্ধ

 রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় নিজ বাসার সামনে এক নারী ও তার মেয়ের গায়ে এসিড ছুড়ে ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করেছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় মা ও মেয়েকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলো, সাথী রানী হালদার (৩৬) ও তার দুই বছরের মেয়ে বিজয়িনী হালদার।

দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, তাদের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়ার তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সাথী রানী গৃহিণী। এই দম্পতির আরও দুই মেয়ে আছে।

অশ্বিনী হালদার জানান, সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির কিছুটা দূরে সেলুনে চুল কাটাতে যান সাথী রানী। সেখান থেকে বাসায় ফিরছিলেন। বাসার গেটের সামনে পৌঁছালে এক যুবক তাদের পিছু পিছু আসেন। রফিক নামে কেউ আছে না কি জিজ্ঞেস করেই তার হাতে থাকা এসিড নিক্ষেপ করেন। পরে সাথীর গলায় থাকা আট আনীর স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান।

পরে দ্রুত মা ও মেয়েকে প্রথমে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ সাথী রানীর স্বজনরা জানান, ওই যুবক গলার চেইন ছিনতাই করতেই এই ঘটনা ঘটিয়েছেন। বাসার বাইরে সিসিটিভির ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করা হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকেলে মা ও মেয়ে এসিড দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে মেয়ে বিজয়িনীর ২০ শতাংশ ও মা সাথী রানীর ১৩ শতাংস দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প