তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

তুরস্কের ইস্তাম্বুল শহরে গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন ৩৩ বছর বয়সী এক বন্দুকধারী। রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটান বাহতিয়ার আলাদাগ নামে ওই যুবক।

সোমবার তুরস্কের গণমাধ্যম জানায়, বন্দুকধারী গুলি চালিয়ে নিজের বাবা-মা, স্ত্রী ও ১০ বছরের ছেলেকেও হত্যা করেছেন। পরে তিনি নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গুলি চালানোর পরপরই ওই ব্যক্তিকে তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি নিজ পরিবারের আরও দুই সদস্যকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে, রোববার সন্ধ্যার দিকে গোলাগুলির এই ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। যদিও সোমবার সকালের দিকে স্থানীয় কর্মকর্তারা ইস্তাম্বুলের একটি হ্রদের কাছে আলাদাগের স্ত্রী, ছেলে ও তার শাশুড়ির মরদেহ পাওয়ার তথ্য জানান।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা কর্মসূচি স্মল আর্মস সার্ভের (এসএএস) তথ্য অনুযায়ী, তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মাঝে দেশটির সাধারণ জনগণের হাতে এক কোটি ৩২ লাখেরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে, যার বেশিরভাগই অবৈধ।

  • Related Posts

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ তেল চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশটির মজুত ৬৫ বিলিয়ন ব্যারেলের তেলের ওপর বড় ধরণের নিয়ন্ত্রণ পাবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।…

    Continue reading
    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের তিনি বলেন, ‘প্রতিরোধে…

    Continue reading

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে