চা-শ্রমিকদের তিন মাসের বকেয়া মজুরি প্রদানের দাবিতে সিলেটে মশাল মিছিল

সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন ১৮টি চা-বাগানের তিন মাসের বকেয়া মজুরি প্রদানসহ পাঁচ দফা দাবিতে মশালমিছিল করেছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন ও চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ। আজ সোমবার বিকেল ৫টায় সিলেট শহরতলির লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজার থেকে এ মিছিল শুরু হয়।

মিছিলটি বিমানবন্দর সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেস্ট ক্যাম্প বাজারে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়ের সভাপতিত্বে ও চা-শ্রমিক নেতা বচন কালোয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চা-বাগান শিক্ষা অধিকার পরিষদের সভাপতি অধীর বাউরী, লাক্কাতুরা চা-বাগানের আমিরন গোয়ালা, যোগেশ প্রমুখ।

সমাবেশে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের বকেয়া মজুরি পরিশোধ ও সব বন্ধ চা-বাগান চালু করা, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, চা-শ্রমিক স্বার্থবিরোধী গেজেট-২০২২ সহ শ্রম আইনের সব বৈষম্যমূলক ধারা বাতিল করা, চা-বাগানে বিভিন্ন প্রজেক্ট চালুর পাঁয়তারা বন্ধ করা ও ভূমি অধিকার নিশ্চিত করা এবং অবিলম্বে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে।

বক্তারা বলেন, তিন মাস ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের শ্রমিকেরা তাঁদের বকেয়া মজুরি পাচ্ছেন না। এত দিন ধরে সমস্যার কোনো সুরাহা না হওয়ায় শ্রমিক পরিবারগুলোর জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে চা-শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান জরুরি হয়ে পড়েছে।

  • Related Posts

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর শহরের যানজট নিরসন, ট্রাফিকব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।…

    Continue reading
    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংলাপ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। শনিবার…

    Continue reading

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    বন্যায় ভেসে যায় ব্যাংকের লকার, এরপরই শুরু লুটপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    রোনালদোর গোলে জয়রথ ছুটছে আল নাসরের

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    কুয়েত-বাংলাদেশ রুটে বিমানের ফ্লাইট চালু, কমছে টিকিটের দাম

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের