তারকা দম্পতিদের ভালোবাসার কিচেন

ভালোবাসা দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশন একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘ভালোবাসার কিচেন’। এই রান্নাঘরে তৈরি হবে নানা মজার রেসিপি। হবে তারকা দম্পতিদের সঙ্গে জম্পেশ আড্ডা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব এফ এস নাঈম ও নাদিয়া দম্পতি।

এই সাত পর্বের বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিরা তাদের পছন্দের রেসিপি রান্না করে দেখাবেন। অনুষ্ঠানটি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে। প্রথম পর্বে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা ও তার স্বামী জোবায়দুল হক রিম।

অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে অংশ নেবেন আরও অনেক তারকা দম্পতি। সে তালিকায় আছেন শারমীন জোহা শশী ও তার স্বামী খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও তার স্বামী সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও তার স্বামী মোস্তাফিজুর নূর ইমরান, শিয়ানা শাহবা ও তার স্বামী সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও তার স্বামী অনম বিশ্বাস এবং সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত।

অনুষ্ঠানটি সম্পর্কে নাদিয়া বলেন, ‘এটি শুধু একটি রান্নার অনুষ্ঠান নয় বরং এখানে থাকবে দুজনের গল্প, খুনসুটি, শেয়ারিং এবং কেয়ারিংয়ের মতো সংসারজীবনের নানা বিষয়। গত বছরও আমরা একই চ্যানেলে অনুষ্ঠানটি করেছিলাম এবং দারুণ সাড়া পেয়েছিলাম। আশা করি, এবারও দর্শকরা এটি উপভোগ করবেন।’

জেড আই ফয়সাল প্রযোজিত এই অনুষ্ঠানটি দর্শকদের জন্য একটি আনন্দদায়ক এবং অন্তরঙ্গ অভিজ্ঞতা উপহার দিতে চলেছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল