অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

খালি চোখে চূড়ান্ত পর্বের একটি ম্যাচ হলেও, প্রকৃতপক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইটিই দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কারণ এই ম্যাচে যারা জিতবে, তারাই নিশ্চিত করবে শিরোপা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

গ্রুপ পর্বের দেখায় ব্রাজিলকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল আলবিসেলেস্তেরা। চূড়ান্ত পর্বেও মেসির উত্তরসূরীরা একই ফর্ম ধরে রাখলে তো কথাই নেই। তবে ছাড় দিতে চাইবে না নেইমারের ‍উত্তরসূরীরাও। হাফ ডজন গোলের প্রতিশোধ না হোক, কোনো রকম জয় তুলে নিতে পারলেই দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিত করবে সেলেসাওরা।

এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে তিন ম্যাচের সব কটিতে জয় তুলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে দুদলের পয়েন্ট সমান ৯ করে হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে নেইমারের উত্তরসূরীরা। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, এ পর্বের পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল পাবে চ্যাম্পিয়নের স্বাদ। তবে দুদলের পয়েন্ট যদি সমান হয়, সেক্ষেত্রে গোল ব্যবধানের আগে মুখোমুখি ম্যাচের ফল বিবেচনায় আসবে।

আসরের বাকি চার দল ইতোমধ্যেই লড়াই থেকে ছিটকে গেছে। ফলে শুক্রবার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে টুর্নামেন্টের শিরোপা। সেক্ষেত্রে শেষ ম্যাচের ফল কোনো কাজেই আসবে না। তবে ম্যাচটি যদি কোনোভাবে ড্র হয়, তাহলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।

নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে আর ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। এ ম্যাচে যেকোনো এক দলের হারে বা ড্রয়ে, অন্য দল জিতলেই নিশ্চিত করবে শিরোপা। আর পয়েন্ট সমান হলে বিবেচনায় আসবে গোল ব্যবধান। আপাতত সে দৌড়ে কিছুটা এগিয়ে আছে সেলেসাওরা।

শুক্রবারের ম্যাচ জিতলে শিরোপা ধরে রাখার পাশাপাশি ব্রাজিল নিশ্চিত করবে নিজেদের ১৩তম ট্রফি। অন্যদিকে আর্জেন্টিনার পূরণ হবে মিশন হেক্সা।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?