ঢাকায় সকাল থেকে বৃষ্টি, অফিসগামীদের ভোগান্তি

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাব দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। একই অবস্থা রাজধানীতেও। থেমে থেমে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা পৌনে ১১টার দিকেও রাজধানীর কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। কয়েকদিনের ভ্যাপসা গরমে এই বৃষ্টি স্বস্তি নিয়ে এলেও ভোগান্তিতে পড়েন অফিসগামী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগন্তিতে পড়েন। অনেকের কাছে ছাতা থাকলেও অনেকে বৃষ্টিতে ভিজেই অফিসের পথে রওনা হন।

মগবাজার মোড়ে কথা হয় বেসরকারি চাকরিজীবী আজিজ হোসেনের সঙ্গে। তিনি বলেন, অনেক গরম পড়েছিল। রাতেই বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল। কিন্তু সকালবেলা বাসা থেকে বের হওয়ার সময় সেভাবে আকাশে মেঘ দেখিনি। তাই ছাতা নিয়ে বের হইনি। তবে বের হওয়ার পর বৃষ্টি হওয়ায় অনেকটা ভিজে গেছি।

একই অবস্থা পথচারী ও নিম্ন আয়ের মানুষদের। রাশেদ হাসান নামে এক ব্যবসায়ী বলেন, বৃষ্টি হওয়াতে ভালো লাগছে। আবহাওয়া শীতল হয়েছে। কিন্তু বৃষ্টি হলেই যানজট বেড়ে যায়, লোকাল বাসে জায়গা পাওয়া যায় না, রিকশা পাই না। এটাই শুধু কষ্ট।

বাংলা মোটর মোড়ে কথা হয় রিকশাচালক মনির মিয়াজীর সঙ্গে। তিনি বলেন, ৯টা থেকে যে বৃষ্টি শুরু হইছে, ভিজে গেছি। এখনো ঝিরিঝিরি হচ্ছে। সারাদিন চলতে থাকলে আজ বেশিক্ষণ রিকশা চালাতে পারবো না।

গত ২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবারও রাজধানীতে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প