ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় আজ মঙ্গলবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুনতাকিম আলিফ (২৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুনতাকিমের অফিস নিকুঞ্জ-১ এলাকায়। কাজ শেষে বাসায় ফেরার জন্য মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে অন্য এক সহকর্মীর সঙ্গে তিনি অফিস থেকে বের হন। অফিস থেকে বের হয়ে নিকুঞ্জ-১ গেট দিয়ে মূল সড়কে ওঠার পরই তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইয়ে বাধা দিলে একজন মুনতাকিমের বুকে ছুরি দিয়ে আঘাত করে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ওসি আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মুনতাকিমের পরিবার একটি হত্যা মামলা করেছে। লাশের ময়নাতদন্ত হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, মুনতাকিমের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তিনি বিমানবন্দরের কাছে কাওলা এলাকায় থাকতেন। তাঁর বাবা জুলফিকার আলী ঠাকুরগাঁও জজকোর্টে পেশকারের কাজ করেন।আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছিলেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী