ট্রাম্প নাকি কমলা, কাকে মসনদে বসাল ‘জ্যোতিষ জলহস্তী’ মু ডেং?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ এবং চূড়ান্ত পর্ব। তবে দেশটির নির্বাচনে লড়াই এবার হতে যাচ্ছে হাড্ডাহাড্ডি, মূল ভোটপর্বের আগে সমীক্ষায় অন্তত সেটাই দেখা গেছে। কে বসবেন হোয়াইট হাউসের মসনদে, তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টা পর। কিন্তু তার আগেই ভবিষ্যদ্বাণী করে ফেলল থাইল্যান্ডের একটি শিশু জলহস্তী।

যুক্তরাষ্ট্রের ২০২৪-এর নির্বাচনে কে জিতবে, তা নিজেই বেছে নিয়েছে জলহস্তীটি। শুনে অবাস্তব মনে হলেও, এটাই সত্যি। মু ডেং নামের একটি শিশু জলহস্তীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, দুই প্রার্থীর মধ্যে কে জিতবে, তা অনায়াসেই বেছে নিতে পারল সে। গোটা ব্যাপারটা কীভাবে ঘটল? 

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, জলহস্তীটিকে দুটি কুমড়া দেয়া হয়েছে। দুটিই আধখানা করে কাটা। ফলের ঝুরির মতো করে সাজানো হয়েছে। সেখানে একটায় লেখা কমলা হ্যারিস ও অন্যটায় ডোনাল্ড ট্রাম্পের নাম। 

এরপর জলহস্তীটি ধীরে ধীরে ফল পর্যন্ত এল। তারপরে বেছে নিল ডোনাল্ড ট্রাম্পকে। ভিডিওটিতে শোনা যায়, সেখানে উপস্থিত বহু মানুষ ওই ঘটনা দেখে হইহই করে ওঠে।

উল্লেখ্য, ২০২৪-এর জুলাইতে জন্ম মু ডেং। তারপর থেকেই সে ইন্টারনেটে ভাইরাল। তার অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। অর্থাৎ এক কথায় সে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। বহু মানুষ তাকে ভালোবাসে। কয়েকদিন আগেই তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে মু ডেং-কে ‘মুনওয়াক’ করতে দেখা যায়। সেখান থেকেই বড় পরিচিতি পায় জলহস্তীটি।

এদিকে রয়টার্স-ইপসোস এবং সিবিএস-ইউগভ সমীক্ষা অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এক শতাংশ ব্যবধানে এগিয়ে। আবার নিউইয়র্ক চাইমস-সিয়েনা কলেজ এবং সিএনএন-এসএসআরএস সমীক্ষায় দেখা যাচ্ছে, দুই প্রার্থীর ঝুলিতেই সমপরিমাণ সমর্থন রয়েছে। 

অন্যদিকে সিএনবিসি সমীক্ষায় ৪৮-৪৬ শতাংশের ব্যবধানে এগিয়ে ট্রাম্প। আর ওয়াল স্ট্রিট জার্নালের সমীক্ষাতেও ট্রাম্প এগিয়ে ৪৭-৪৫ শতাংশ ব্যবধানে। 

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প