কমলার জয়ের জন্য ভারতের মন্দিরে প্রার্থনা, জিতলে উৎসব!

যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। কিন্তু এই নির্বাচনের জোয়ার এবার একটু ভিন্নভাবে লেগেছে ওয়াশিংটনের ১৩ হাজার কিলোমিটার দূরে ভারতের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে।

ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মঙ্গলবার (৫ নভেম্বর) বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন ওই গ্রামের বাসিন্দারা। কারণ তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামে বহু বছর আগে জন্ম নিয়েছিলেন পিভি গোপালান, কমলা হ্যারিসের নানা। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

ওই গ্রামের অধিবাসী জি মানিকানদার বলেছেন, হ্যারিসের সাফল্য কামনায় মঙ্গলবার সকালে মন্দিরে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি জিতলে এরপর উৎসবের আয়োজন করা হবে। 

জানা যায়, গোপালান ও তার পরিবার পরবর্তীতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে চলে যান। সেখানে তিনি উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

চার বছর আগে ডেমোক্র্যাট পার্টির জয়ের পর কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে গ্রামটি বিশ্ববাসীর নজরে আসে।

উল্লেখ্য, কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে উঠে এসেছে বিভিন্ন জরিপের ফলে। 

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স