ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, বিক্ষুব্ধদের আগুন

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার পুড়াখালী গ্রামের শংকরপাশা-বর্ণি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ইসমাইল হোসেন (৩২) উপজেলার শংকরপাশা গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে এবং মহাসিন মল্লিক (৪০) একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে। 


নিহত ইসমাইলের চাচা আতিয়ার রহমান বিশ্বাস জানিয়েছেন, ইসমাইল হোসেনের রড, সিমেন্ট এবং স্যানিটারি পণ্য বিক্রির দোকান রয়েছে। মহাসিন মল্লিক তার দোকানের কর্মচারী ছিলেন। রাতে দোকান বন্ধ করে ইসমাইল ও মহাসিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল মহাসিন। তারা পুড়াখালী গ্রামের নন্দীর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারা দুজন মারা যায়।

ঘটনার পরপরই এলাকাবাসী ট্রাকটি ধরে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বিক্ষুব্ধ লোকজন আগুন ধরিয়ে দিলে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে। ট্রাকটি জব্দ এবং ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প