বিয়ের একযুগ পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

২০১২ সালের ১২ ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান এবং উম্মে শিশির। আজ এই জুটির একযুগ পূর্ণ হল। বিবাহবার্ষিকীর একযুগ পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে কিছু ছবি দিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন শিশির।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জনপ্রিয় এক জুটি সাকিব এবং শিশির। সমালোচনার মুখে পড়লে সবসময় সাকিবের পাশে পাওয়া গেছে শিশিরকে। বিবাহবার্ষিকীর জন্য প্রতি বছরই সাকিবকে নিয়ে বার্তা দিয়ে থাকে থাকেন শিশির। তবে এ বছরের বিবাহবার্ষিকীটা দুইজনের জন্যই একটু স্পেশাল। কারণ এই বছর এই জুটির একযুগ পূর্ণ হল।

বিবাহবার্ষিকীর একযুগ পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘আমি যখন এটা লিখছি তখন রাত ১২টা বেজে ১২ মিনিট! ১২ বছর আগে, ১২-১২-১২ তে আমরা আমাদের গল্প শুরু করেছিলাম। প্রথমবার দেখা হওয়া থেকে বিয়ের বন্ধন এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর পরিবার পাওয়া, আলহামদুলিল্লাহ। হাতে হাত রেখে আমরা এই পথ পাড়ি দিয়েছি, কাঁধে কাঁধ রেখে, হৃদয়ে হৃদয় রেখে। আজীবনের প্রতিশ্রুতি, আমরা প্রতিজ্ঞা করেছি কেউ কাউকে ছেড়ে যাব না কখনও।’

শিশির তিনটি ছবি কোলাজ করে তা পোস্ট করেছেন। যেখানে একটি ছবি দুইজনের শুরুর যাত্রার, একটি বিয়ের ছবি আর আরেকটি বর্তমান সময়ে পুরো পরিবারসহ একটি ছবি।

সাকিবের স্ত্রী এবং সন্তানরা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। কিন্তু সাকিব এখন আছেন শ্রীলঙ্কায়। সেখানে তিনি খেলছেন লঙ্কা টি-টেন টুর্নামেন্ট। সেখানে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। এরই মধ্যে একটি ম্যাচ খেলে দারুণ পারফর্মেন্সও করেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ