জয় দিয়ে শেষ হল বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের পর্ব

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কিংস্টনে ১০১ রানে জয় পেয়েছে মিরাজের দল। এই ম্যাচ দিয়ে শেষ হল বাংলাদেশের ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। আর চক্রের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাল বাংলাদেশ।

আগের দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রের চেয়ে এবার বাংলাদেশের সাফল্য আরও বেশি। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান ৮।

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ২০১৯-২১ চক্রে ২০ আর ২০২১-২৩ চক্রে মাত্র ১৬ পয়েন্ট ছিল বাংলাদেশের নামের পাশে। চলতি চক্রে এসে সেটা হয়েছে ৪৫। টেবিলে ভালো অবস্থায় না থেকে শেষ করলেও জয়ের স্বস্তি নিয়ে শেষ করায় টাইগারদের মনে কিছুটা আনন্দ দিবে বটে।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ খেলেছে ১২ ম্যাচ। যেখানে ৪ জয়ের বিপরীতে আছে ৮ হার। ঘরের মাঠে এক জয়ের বিপরীতে ঘরের বাইরে আছে ৩ জয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আর ঘরের বাইরে জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে দুইটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্নও দেখা শুরু করেছিলো টাইগাররা। তবে এরপর ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়ে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান এখন ৮ নম্বরে থাকলেও ৯ নম্বরে নেমে যেতে পারে তারা। কারণ, ওয়েস্ট ইন্ডিজের এখনও একটি টেস্ট সিরিজ বাকি আছে। সেটা পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশকে পেছনে ফেলতে হলে সেই সিরিজ জিততে হবে ক্যারিবীয়দের।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প