জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত

জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’। গত ৬ জুন শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। গুণীজন সম্মাননা, উপভোগ্য সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রথম পুরস্কার গাড়ীসহ অনেক আকর্ষণীয় পুরস্কারে সমৃদ্ধ রাফেল ড্র, নানাবিধ পণ্যের সমাহারে শতাধিক স্টল এর সমাবেশে হাজারো দর্শকের পদচারণায় সম্পন্ন হলো নিউ ইয়র্কে বাংলাদেশী বংশোদ্ভূতদর উপভোগ্য সবচেয়ে বড় পথমেলা।

সিএমবিবিএ’র এবারের পথমেলা আয়োজনে সহায়তা করেছে ‘বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডসশিপ সোসাইটি’। ব্রুকলিনে বাংলাদেশীদের অন‍্যতম বৃহৎ “বাণিজ্যিক হাব” হিসেবে পরিচিত ‘চার্চ-ম্যাকডোনাল্ড’ এলাকার সংযোগস্থলটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশিদের সরব উপস্থিতিতে। দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কম্যুনিটিতে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সংগঠক ও নির্মাণ ব্যবসায়ী মো: আব্দুল কাদের মিয়া এবং প্রধান অতিথি ছিলেন আরেক নির্মাণ ব্যবসায়ী ফজলুল কাদের। আশরাফুল হাসান বুলবুল এবং মেলা কমিটির আহবায়ক মামুন উর রশীদ’র উপস্থাপনায় মেলা মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক ও এ পর্যন্ত নির্বাচিত একমাত্র মহিলা সভাপতি নার্গিস আহমেদ আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন’র পরিচালক এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী,, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো: কাদের মিয়া, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য নাঈম টুটুল ও কাজী সাখাওয়াৎ হোসেন আজম,

আসন্ন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও সন্দ্বীপ এসোসিয়েশন এর সভাপতি ফিরোজ আহমেদ, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী মো. জাফরউল্লাহ, সমাজকর্মী ইঞ্জিনিয়ার ফজলুল কাদের, ডা: সায়েরা হক প্রমুখ ।

আরো বক্তব্য রাখেন এবারের মেলার আয়োজক সংগঠন চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি, সেক্রেটারি মইনুল আলম বাপ্পী, মেলা কমিটির আহবায়ক মামুন উর রশীদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম, প্রধান সমন্বয়কারী আবুল হাসান মহিউদ্দিন, ‘বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডসশিপ সোসাইটি’র প্রেসিডেন্ট কাজী আজম প্রমুখ বক্তব্য রাখেন।

উত্তর আমেরিকায় দীর্ঘদিন কমিউনিটি সেবার জন্য এবারের ব্রুকলিন পথমেলায় লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির প্রথম এবং এপর্যন্ত একমাত্র মহিলা প্রেসিডেন্ট নার্গিস আহমেদকে। আরো সম্মাননা প্রদান করা হয় আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো: কাদের মিয়া ও সমাজসেবী ফজলুল কাদেরকে।

এছাড়া এ বছর বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়র বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র সরফরাজ আহমেদকে সম্মাননা প্রদান করা হয় তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ।

চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ)’র প্রতিষ্ঠাকালিন সময় থেকে নিরলসভাবে কর্মরত সাবেক সভাপতি আবুল হাসান মহিউদ্দিনকে বিপুল করতালির মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অতীতে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) এর নেতৃত্ব প্রদানকারিগণের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

তারা ছিলেন আব্দুর রব, অধ্যাপক সরোয়ার বি সালাম সিপিএ, হাজী ওবায়দুল হক, মিনহাজউদ্দিন বাবর, বেলায়েত হোসেন, মহিউদ্দিন মাহমুদ দুলাল, কামাল আহমেদ এবং আবুল হোসেন। উল্লেখ্য, প্রয়াত এসব নেতৃবৃন্দকেই উৎসর্গ করা হয় এবারের পথমেলা।

সন্ধ্যায় আচমকা দমকা হাওয়ায় সবকিছু কিছুটা ওলোট-পালটের আগ পর্যন্ত পথমেলার মঞ্চে দিনভর চলে আমন্রিত অতিথিদের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি নিউ ইয়র্ক এর জনপ্রিয় শিল্পীদের প্রাণখোলা পরিবেশনা-যা মেলায় আগত সকলকে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিচ্ছিল। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্র দেব, উত্তর আমেরিকায় তুমুল জনপ্রিয় শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল,বিন্দু কনা।

এবারের মেলায় শতাধিক স্টলের মধ্যে সবচেয়ে বেশী বিক্রি হয়েছে পোশাক-সামগ্রি। খেলনা এবং ইমিটেশন সামগ্রির স্টলেও ভীড় চোখে পড়েছে। আরো ছিল নানাবিধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংগঠনের স্টল।

পথমেলা কমিটির আহবায়ক মামুনুর রশিদ বলেছেন, প্রবাসে বাংলা সংস্কৃতির লালন ও বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে মা-বাবার সংস্কৃতির সাথে গভীরভাবে পরিচিত করানোর অপ‚র্ব এক সুযোগ তৈরী করেছিল এই মেলার বিভিন্ন পর্ব। মেলা কমিটির সদস্য-সচিব আনোয়ারুল আজিম সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সুষ্ঠুভাবে মেলা আয়োজনে সর্বাত্মক সহায়তার জন্যে। এ মেলায় ৫ ডলারের টিকিটের রাফেল ড্র’র প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি।

মেলা উপলক্ষে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্মরণিকা ‘সওদাগর’র মোড়ক উম্মোচন করা হয়। পথমেলা আয়োজনে আন্তরিক সহায়তার জন্যে প্রবাসীগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন এবারের পথমেলা আয়োজন কমিটির আহবায়ক মামুন উর রশীদ এবং চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) ’র সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি।

  • Related Posts

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর বা কানাডা নয় ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারে স্থানীয় একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ জন্য সকলকে…

    Continue reading
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রক্রিয়ার অংশ হবে না ইসরাইল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত