চ্যাম্পিয়ন্স ট্রফি জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩২০ রানের পুঁজি কিউইদের

উইল ইয়ং আর টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩২১।

করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে নিয়ে ৩৯ রান তোলেন ইয়ং। কনওয়ে অবশ্য ১০ রান করেই বোল্ড হন লেগস্পিনার আবরার আহমেদের বলে।

অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর পরের ওভারে ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসনকেও (১) হারিয়ে বসে নিউজিল্যান্ড। তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান নাসিম শাহ। এরপর ড্যারিল মিচেল (১০) ফেরেন হারিস রউফের শিকার হয়ে। ৭৩ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনকে ১০ রানের মধ্যে আটকে দিয়েও স্বস্তি মেলেনি পাকিস্তানের। ইয়ং আর ল্যাথাম শতরানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

ইয়ং সেঞ্চুরি তুলে নেন ১০৭ বলে। অবশেষে ১১৪ রানের জুটিটি ভাঙেন নাসিম শাহ। তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ইয়ং। ১১৩ বলে ১০৭ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান কিউই ওপেনার।

এরপর ল্যাথাম আর গ্লেন ফিলিপস ঝড় তুলে যোগ করেন ৭৪ বলে ১২৫। ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দিয়ে যান ফিলিপস।

৯৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ল্যাথাম অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। ১০৪ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ১১৮ রান আসে তার ব্যাট থেকে।

পাকিস্তানের নাসিম শাহ আর হারিস রউফ নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল