সিনেমার নতুন জুটি সজল-ফারিয়া, ‘জিন থ্রি’ আসবে ঈদে

গেল কয়েক বছরে তাকে নাটকে প্রায় দেখাই যায় না বলা চলে। সিনেমায় মন দিয়েছেন ছোটপর্দার বড় তারকা সজল। তাই বিরতি দিয়েছেন ছোটপর্দায়। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ও ‘জিন টু’ ছবি দিয়ে বেশ সাড়া জাগিয়েছেন অভিনেতা সজল।

দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন পূজা চেরী। কিন্তু তৃতীয় কিস্তিতে নায়িকা বদলে যাচ্ছে। পূজার পরিবর্তে আসছেন নুসরাত ফারিয়া। এই ছবি দিয়ে প্রথমবারের মতো তিনি বড় পর্দায় জুটি বাঁধবেন সজলের সঙ্গে।

জানা গেছে ‘জিন থ্রি’ ছবিটি মুক্তি পাবে আসছে রোজা ঈদে। পরিচালক কামরুজ্জামান রোমান এরইমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন।

সজল জানান, চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন তিনি। সেখানেই হয়েছে ছবিটির নির্মাণকাজ। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরে এসেছেন। তার সঙ্গে ফিরেছেন নুসরাত ফারিয়াও। দৃশ্যের শুটিং সব শেষ। কিছু অ্যাকশন ও গানের শুটিং বাকি। সেগুলোও রোজার আগেই শেষ হবে।

নির্মাতা রোমান জানান, গানের শুটিং দিয়ে এ সিনেমার শুটিং শেষ হবে। যেহেতু রোজা ঈদেই ছবিটি মুক্তির ইচ্ছে তাই পুরোদমে কাজ চলছে।

এর আগে ‘জিন’ ছবিটি মুক্তি পায় ২০২৩ সালে। ‘মোনা: জিন টু’ মুক্তি পায় ২০২৪ সালে। দেশের দর্শকদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল ছবি দুটি। সেই রেশ ‘জিন’ সিরিজের তৃতীয় পর্বেও থাকবে দাবি করে সজল জাগো নিউজকে বলেন, ‘আগের পর্বগুলোর চেয়ে এবার আরও অনেক বেশি রোমাঞ্চ থাকবে, টুইস্ট থাকবে। অনেক যত্ন নিয়ে পরিচালক ছবিটি বানাচ্ছেন। ঈদের ছবি হিসেবে যেন বিনোদনের কমতি না থাকে সেই চেষ্টা আছে। অনেক কষ্ট করে কাজ করছি আমরা। সময়ও যেহেতু কম তাই প্রেশার বেশি নিতে হচ্ছে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকের মন ভরাবে।’

রোমান বলেন, ‘নতুন সিক্যুয়েলটির গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। তবে হরর ঘরানার যে ধরনের সিনেমা দর্শক আশা করেন, তেমন গল্প নিয়ে কাজ করছি। দর্শকদের জন্য অনেক চমক অপেক্ষা করছে, আশা করি তারা হতাশ হবেন না।’

তিনি আরও জানান, ছবিতে সজল ও ফারিয়া দারুণ অভিনয় করেছেন। নতুন জুটি হিসেবে দর্শক তাদের মাঝে ভালোলাগা খুঁজে পাবেন বলেও প্রত্যাশা তার।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!