চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত (১২ ডিসেম্বর) মারা যান প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

এরপর আবারও ধানমন্ডি ২৮ নম্বরের বাসায় নেওয়া হয়। সেখান থেকে ধানমন্ডি ৬–এ ঈদগাহ মসজিদে নেওয়া হয়। জুমার পর জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন এ শিল্পী।

পাপিয়া সারোয়ারের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।গতকাল সকাল নয়টায় তার মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য ছায়ানট ভবনে নেওয়া হয়। সেখান থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

১৯৫২ সালের ২১ নভেম্বর পাপিয়া সারোয়ার বরিশালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। তিনি ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। এরপর তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। এ শিল্পী ১৯৬৭ সাল থেকে বাংলাদেশ বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন পাপিয়া সারোয়ার।

পাপিয়া সারোয়ার রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে খ্যাতি লাভ করলেও আধুনিক গানেও রয়েছে তার সাফল্য। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে বাংলা গানের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের