চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে রাজু নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় রেশমি নামে ৯ বছর বয়সী এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ শহীদনগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত রাজুর বাড়ি রাউজানে। বোনের বাড়ি বেড়াতে এসে তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। 

সূত্র জানায়, চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার প্রতিপক্ষ একটি গ্রুপ সক্রিয় রয়েছে। তারা ৫ আগস্টের পর থেকে নগরী ও জেলায় খুনোখুনিতে লিপ্ত রয়েছে। 

চাঁদাবাজি, দখল-বেদখল, বালুর ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে। লিপ্ত হচ্ছে টার্গেট কিলিংয়ে। বৃহস্পতিবার রউফাবাদে সংঘটিত হত্যাকাণ্ডটিও আধিপত্য বিস্তার নিয়ে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তবে নিহত যুবকের কোন রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ বা প্রত্যক্ষদর্শীরা। রাউজানে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা চট্টগ্রাম শহরে তাকে টার্গেট করেই গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে। 

তবে অন্য একটি সূত্র বলছে, রাজুকে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করলে তার লোকজনও পাল্টা গুলি চালায়।  দুই গ্রুপের গোলাগুলির এক পর্যায়ে রাজু নিহত হয়েছেন। 

এ বিষয়ে জানার জন্য রাতে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। নিহতের বিস্তারিত পরিচয়ও পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।  

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী