ইরানের সঙ্গে গোলাগুলি ‘লাভ ট্যাপ’, যুদ্ধবিরতি বহাল আছে: ট্রাম্প

বৃহস্পতিবার গভীর রাতে হরমুজ প্রণালীতে গোলাগুলির ঘটনাকে ‘ভালোবাসার টোকা’ মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

মার্কিন ব্রডকাস্ট মিডিয়াকে ট্রাম্প বলেন, ইরানি লক্ষ্যবস্তুতে হামলা ‘লাভ ট্যাপ’ (ভালোবাসার টোকা)।

যুদ্ধবিরতি চলছে এবং এটি কার্যকর আছে।

মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ইরান আজ আমাদের সঙ্গে ছিনিমিনি খেলেছে।

আমরা তাদের উড়িয়ে দিয়েছি।

তবে যুদ্ধ শেষ করার আলোচনা ‘খুব ভালো চলছে’ বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গোলাগুলির ঘটনায় কারা আগে হামলা করেছে তা স্পষ্ট হওয়া যায়নি। তবে ইরানের সামরিক কমান্ড অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী ট্যাংকার এবং হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল এবং বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় আকাশপথে হামলা চালিয়েছে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ওপর ইরানি হামলার জবাবে তারা ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে।

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বক্তব্যের একদিন পরেই নতুন করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হরমুজ প্রণালীতে গোলাগুলির ঘটনার খবর দেয় এবং এটিকে শত্রুর সঙ্গে গোলাবিনিময় হিসেবে উল্লেখ করে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, আকাশপথে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর খামির, সিরিক এবং কেশম দ্বীপের উপকূলে আঘাত হেনেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে এর জবাব দিয়েছে এবং উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ করেছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অভিযোগ করেছে ইরান কোনো উসকানি ছাড়া হামলা চালিয়েছে।

সেন্টকম বলেছে, মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলো যখন হরমুজ প্রণালীটি অতিক্রম করছিল, তখন ইরানি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট নৌকা দিয়ে হামলা চালায়।

বিবৃতিতে সেন্টকম আরও বলেছে, যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়াতে চায় না। তবে মার্কিন বাহিনীকে রক্ষার জন্য তারা প্রস্তুত আছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ছোট নৌকা ধ্বংস করেছে, সেগুলো খুব সুন্দরভাবে সমুদ্রে তলিয়ে গেছে, যেন একটি প্রজাপতি তার কবরে আছড়ে পড়ছে!

ট্রাম্প বলেন, ইরানি আক্রমণকারীদের ব্যাপক ক্ষতি করা হয়েছে।

শান্তিচুক্তি নিয়ে ট্রাম্প বলেন, আজ আবার তাদের যেভাবে পরাজিত করেছি; যদি ইরান চুক্তি স্বাক্ষর না করে ভবিষ্যতে আরও কঠিনভাবে এবং আরও সহিংসভাবে আঘাত করা হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী