ঘুস কেলেঙ্কারি ইস্যুতে অবশেষে মুখ খুললেন আদানি

আদানি ইস্যুতে সম্প্রতি উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদি সরকারের বিরুদ্ধে আদানির পক্ষ নেওয়ার অভিযোগ আনে বিরোধী দলের নেতারা। যদিও এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা গৌতম আদানি।

শনিবার (৩০ নভেম্বর) ভারতের রাজস্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন আদানি। মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানার পর প্রথম জনসম্মুক্ষে আসেন এই ধনকুবের। এবার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুস কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন তিনি। 

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও অনেকবার এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। প্রতিটি আক্রমণ আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা তাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।

তিনি বলেন, ‘স্বার্থান্বেষী অনেক প্রতিবেদন সত্ত্বেও, আদানি গ্রুপের কেউই ফরেন করাপ্ট প্র্যাক্টিসেস অ্যাক্ট এর কোনো লঙ্ঘন বা ন্যায়বিচার বিঘ্নিত করার ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত হয়নি। আজকে পৃথিবীতে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। আমরা যখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আবারও নিশ্চিত করতে চাই যে আমরা বিশ্বমানের নর নিয়ন্ত্রক নীতিমালা মেলে চলার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে, আদানিসহ বাকি তিনজনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভারতকে কোনো তথ্যই দেয়নি মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

তিনি আরও জানান, অভিযুক্তদের সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত নোটিশ পাঠানোর কোনো অনুরোধও করা হয়নি।

  • Related Posts

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে…

    Continue reading
    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন।…

    Continue reading

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    জাঁকজমকপূর্ণ আয়োজনে মিশরীয় খেলোয়াড়দের বরণ

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল

    ডালাসে স্পেন–ফ্রান্স বিশ্বকাপ কাঁপানো সেমিফাইনাল