গুলিবিদ্ধ মার্কিন জনপ্রিয় র‍্যাপার

মার্কিন জনপ্রিয় র‍্যাপার অফসেট গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনা ঘটে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই আলোচিত শিল্পী।

অফসেটের মুখপাত্র এক বিবৃতিতে জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সেমিনোল পুলিশ বিভাগের এক মুখপাত্র জানান, সোমবার সন্ধ্যা ৭টার পর একটি হোটেলের বাইরে ভ্যালেট এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন, যাকে দ্রুত হলিউডের মেমোরিয়াল রিজিওনাল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আঘাত গুরুতর নয়। ঘটনাস্থল দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।

উল্লেখ্য, অফসেটের আসল নাম কিয়ারি সিফাস। ৩৪ বছর বয়সী এই র‍্যাপার জনপ্রিয় হিপহপ গ্রুপ মিগোসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। কোয়াভো ও টেকঅফের সঙ্গে মিলে গড়ে তোলেন এই দল।

‘ব্যাড অ্যান্ড বুজি’ গানের সাফল্য এবং ‘কালচার’ অ্যালবামের মাধ্যমে গত দশকের অন্যতম প্রভাবশালী হিপহপ গ্রুপে পরিণত হয় মিগোস। ২০১৯ সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন অফসেট। তার প্রথম একক অ্যালবাম ‘ফাদার অব ৪’। এরপর প্রকাশ করেন ‘সেট ইট অফ’ ও ‘কিয়ারি’। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এই ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প