কায়রোয় ব্যাট-বলের লড়াই, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশর-যেখানে ফুটবলই মূলত জনপ্রিয় খেলা, সেই দেশেই ক্রিকেটকে ঘিরে এক ভিন্নধর্মী আয়োজনের সাক্ষী হলো দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‌‘বাংলাদেশ স্টুডেন্টস প্রিমিয়ার লিগ ২০২৬ (বিএসপিএল)।

ফুটবল কিংবদন্তি মোহাম্মদ সালাহর দেশের সাধারণ মানুষের কাছে তুলনামূলক অপরিচিত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই টুর্নামেন্টটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম বৃহৎ ক্রীড়া আসরে। শুধু বাংলাদেশই নয়, এতে অংশ নেয় ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের শিক্ষার্থীরাও—যা পুরো আয়োজনকে দেয় আন্তর্জাতিক মাত্রা।

আটটি দলের অংশগ্রহণে জমজমাট এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল—কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং কিংস। শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে ২৪ রানে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেওয়াজ শরীফের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

jagonews24

ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১৬১ রানের বড় সংগ্রহ গড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন বাংলাদেশি খেলোয়াড় রোহান রিজভী। এছাড়া মাত্র ১৫ বলে ঝড়ো ৫১ রান করে ম্যাচের গতিপথ পাল্টে দেন আরেক বাংলাদেশি খেলোয়াড় মুহাম্মাদ মুস্তফা, যা দলের জয়ের ভিত মজবুত করে।

জবাবে ব্যাট করতে নেমে চিটাগং কিংসের অধিনায়ক পাকিস্তানি খেলোয়াড় বাশির আরিফ এবং ভারতীয় খেলোয়াড় মুহাম্মাদ ইশরাকের দুর্দান্ত ইনিংসে জয়ের আশা জাগলেও মধ্যক্রমের ব্যর্থতায় শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় দলটিকে।

পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ১৩২ রান ও ৮ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের মুহাম্মদ রিজওয়ান।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মিশর ক্রিকেট কমিউনিটির অতিথি এবং মদিনাতুল বু’উস ইসলামিয়ার নেতা। খেলা শেষে সেরা খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয় এবং ফাইনালিস্ট দুই দলের সব খেলোয়াড়কে দেওয়া হয় স্মারক মেডেল।

এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা, যাদের প্রচেষ্টায় বিদেশের মাটিতে ক্রিকেটের এমন প্রাণবন্ত আসর সফলভাবে সম্পন্ন হয়।

প্রবাসের মাটিতে এমন উদ্যোগ শুধু বিনোদনই নয়, বরং ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ঐক্য ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প