অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাংলাদেশের স্বপ্ন শেষ হ্যাটট্রিক হারে

এক মাসের ব্যবধানে বাংলাদেশ বুঝলো, নারী ফুটবল এশিয়ান মঞ্চে কতটা নড়বড়ে। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে তিন ম্যাচের তিনটি হেরে গ্রুপ পর্ব থেকেই শূন্য হাতে বিদায় নিয়েছিল ঋতুপর্ণারা। এবার থাইল্যান্ড থেকে একই ফল নিয়ে ফিরছেন অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। মঙ্গলবার রাতে ব্যাংককে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে ভিয়েতনামের বিপক্ষে হেরে শেষ করলো মিশন।

থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়ে হেরেছিল ৩-২ ব্যবধানে। পরের ম্যাচে চীনের কাছে হেরেছিল ২-০ গোলে। শেষ ম্যাচে ব্যবধান কমে ১-০ হলেও এই পর্যায়ে জেতার জন্য যে সামর্থ্য দরকার সেটা প্রমাণ করতে পারেননি পিটার বাটলারের শিষ্যরা।

শেষ ম্যাচে ড্র করলেও সমীকরণকে ভরসা করে শেষ আটে খেলার আশা বাঁচিয়ে রাখতে পারতো বাংলাদেশ। প্রথমার্ধে ভিয়েতনামকে আটকিয়ে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি।

৪৯ মিনিটে নিজেদের সীমানা থেকে লম্বা ফ্রিকিক নিয়েছিলেন মিয়ানমারের ডিফেন্ডার। উঁচু হয়ে আসা সেই বল লাগিয়ে হাতে জমাতে চেয়েছিলেন বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তার। তবে বল মিলির হাতে লেগে নিচে পড়ে গেলে কাছে থাকা ভিয়েতনামের ফরোয়ার্ড থুই লিন টোকা দিয়ে বাংলাদেশের জাল কাঁপান।

পুরো ম্যাচে ভিয়েতনামকে একবার ভয় দেখাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুইবার সাগরিকা আক্রমণ করতে অফসাইডের ফাঁদে পড়েছেন-এতটুকই ছিল বলার মতো। বরং আরো একবার ভিয়েতনাম বাংলাদেশের জালে বল পাঠানোর সহজ সুযোগ নষ্ট করেছে।

জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল এবারই প্রথম এশিয়ান পর্যায়ে খেললো। দক্ষিণ এশিয়ায় দাপট দেখানো মেয়েরা এশিয়ার মঞ্চে গিয়ে বুঝলো আন্তর্জাতিক ফুটবলে পথচলা কত কঠিন। এই মঞ্চ থেকেই চারটি দল যাবে আগামী ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। কঠিন হলেও বাংলাদেশের ফুটবলামোদীরা সেই স্বপ্নটা দেখছিলেন বয়সভিত্তিক প্রতিযোগিতা বলে। তবে হ্যাটট্রিক হারে সেই স্বপ্ন ভেঙে গেছে অর্পিতা-সাগরিকাদের।

দক্ষিণ এশিয়া আর বিশ্বকাপের মাঝে এশিয়ার মঞ্চ যে বিশাল এক সাগর, বাংলাদেশ বুঝলো সেই সাগর পাড়ি দিতে আরো কত পরিকল্পনা ও পরিশ্রম করতে হবে। তবে বাংলাদেশকে হতাশ হলে চলবে না। এটা শুরু এবং সেই শুরুটা যেন শেষ না হয়। পরের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করাই হতে পারে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের বড় চ্যালেঞ্জ।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প