গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৩, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবিক সংকটও চরমে পৌঁছেছে। বুধবার (২১ মে) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় অঞ্চলটিতে অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল সূত্রগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মধ্যরাতের পর থেকে দেইর আল-বালাহ শহরের একটি গুদামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর চালানো বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা ১০, যাদের বয়স ৭ থেকে ৫১ বছরের মধ্যে।

এদিকে, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ওই এলাকায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং মানবিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

খাদ্য-চিকিৎসার অভাবে গাজাবাসী

জাতিসংঘের প্রধান মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে, তা ‘ক্ষুধার্ত জনগণের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল’।

চিকিৎসাসেবার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালগুলো কার্যত অচল। হৃদরোগ ও রক্তনালিজনিত অস্ত্রোপচারের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। জরুরি সরঞ্জাম ও ওষুধের অভাবে অনেক অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন পুরোনো যন্ত্রপাতি পুনর্ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

মেডিকেল ওয়্যারহাউজগুলোতে যা কিছু মজুত আছে, তা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ চলা সম্ভব বলে সতর্ক করেছেন তারা। এরপর দৈনিক কিছুসংখ্যক জীবনরক্ষাকারী অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার জন্য কঠোর বাছাইনীতি প্রণয়ন করতে হবে।

ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কারণে চিকিৎসাসামগ্রী ঢুকতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানান চিকিৎসা কর্মীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৫০ জন। গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনো নিখোঁজ, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। তাদের যোগ করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প