সিপিআই (মাও) শীর্ষনেতাসহ ২৭ মাওবাদীকে হত্যা করেছে ভারত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ সশস্ত্র বামপন্থি সংগঠন কমিউনিস্ট পার্টি-মাওবাদীর (সিপিআই-এম) সাধারণ সম্পাদক নাম্বালা কেশভা রাও ওরফে বাসভরাজসহ ২৭ জন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তথ্য নিশ্চিত করে একে ‘যুগান্তকারী সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন।

অমিত শাহ বলেন, গত তিন দশকে এই প্রথমবার সিপিআই-্এমের একজন সাধারণ সম্পাদককে হত্যা করতে সক্ষম হয়েছে আমাদের বাহিনী। তিনি অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা কর্মীদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

এই অভিযান চালানো হয় মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার অবুজমাড়ের গভীর জঙ্গলে। নিহত বাসভরাজ তেলেঙ্গানার বাসিন্দা এবং ২০১৮ সালে মাওবাদী সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব নেন। তিনি আগে দলের সামরিক শাখার নেতৃত্ব দিতেন এবং একাধিক হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন, যেগুলোতে বহু নিরাপত্তা সদস্য প্রাণ হারান।

নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানের মাধ্যমে মাওবাদীদের কেন্দ্রীয় নেতৃত্বের মেরুদণ্ড ভেঙে পড়েছে। অভিযানের পাশাপাশি ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে ৫৪ জন নকশালকে গ্রেফতার করা হয়েছে ও ৮৪ জন আত্মসমর্পণ করেছেন।

সম্প্রতি ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ নামের ২১ দিনের একটি অভিযানে মাওবাদীদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা হয়, যা এই সাফল্যের পটভূমি তৈরি করে। এই অভিযানে কেন্দ্রীয় ও স্থানীয় বাহিনী একযোগে কাজ করেছে।

অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে সিপিআই-মাওবাদীর অস্তিত্ব বিলুপ্ত হবে। আজকের অভিযানের সাফল্য সেই লক্ষ্যে একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ছত্তিশগড়ের গ্রামীণ এলাকায় প্রায় ৫০ বছর ধরে মাওবাদীদের প্রভাব ছিল। বাসভরাজের মৃত্যুর মাধ্যমে সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মাওবাদীদের জন্য এটি একটি বড় ধাক্কা ও সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিজয়।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী