গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনস্যুলার সেবা

গ্রিসে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে কন্সুলার সেবা ও বস্ত্র বিতরণ করেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। গত ১৮-১৯ মে দুই দিনব্যাপী এ সেবা দেওয়া হয়।

দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এথেন্স থেকে ৩৫০ কিলোমিটার দূরে নেওয়া মানোলাদা এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেন। এ সময় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো প্রবাসী বাংলাদেশিদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবায় পাসপোর্ট নবায়ন, রি-ইস্যু, পূর্বের ইস্যুকৃত পাসপোর্ট বিতরণ, জন্মনিবন্ধন, বিশেষ আইনগত সহায়তা, ওয়েজ আর্নার্স সদস্যপদ নিবন্ধনসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

প্রবাসীরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের কষ্টার্জিত সময় ও অর্থ সাশ্রয় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

দূতাবাসের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে, যেন প্রবাসী বাংলাদেশিরা সহজে ও দ্রুত সেবা পেতে পারেন।

এর আগে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে ১৪ দুপুরের খাবারের আয়োজন করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা তাৎক্ষণিক স্থানীয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন এন জিও এর সাথে যোগাযোগ করে ত্রাণের ব্যবস্থা করেন।

এছাড়াও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও বিষয়টি অবগত করা হয়েছে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী