যশ-নুসরাতের সম্পর্ক ফাটলের গুঞ্জন শুরু যেভাবে

ভারতের পশ্চিমবঙ্গের সিনেমপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের নাকি সম্পর্কে দূরত্ব বেড়েছে।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাদের প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘আড়ি’। সেখানে প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের খোশমেজাজেই দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ কী হল তাদের?

জানা যাচ্ছে, যশ-নুসরতের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাদের ভক্তরা নাকি আবিষ্কার করেছেন, তারা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। আর সেখান থেকেই সম্পর্ক ফাটলের গুঞ্জনের সূত্রপাত! 

শুধু সামাজিকমাধ্যমে নয়, টলিউডেও নাকি এই খবর চাউর হতে না হতেই শোরগোল পড়ে যায়। আর সেখানেই তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, যশ ও নুসরতের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাদের পোস্ট আরও বেশি করে গুঞ্জন উসকে দিচ্ছে।

যেখানে অভিনেতা লেখেন, ‘দিনের শেষে তুমিই তোমার একমাত্র ভরসা’। শুধু তাই নয় যশ তার বড় ছেলের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। অন্যদিকে নুসরাত পোস্ট করেছেন ছেলে ঈশানের সঙ্গে ছবি। দুজনের দুজনকে আনফলো করা ও আলাদা আলাদাভাবে পরিকল্পনা করার গুঞ্জনের মাঝে সামাজিকমাধ্যমে এই ছবি তাদের বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। যদিও এ প্রসঙ্গে এখনও মুখ খোলেননি দুজনের কেউই।

এর আগে স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের নানা বিতর্ক আষ্টেপৃষ্ঠে ধরেছিল নুসরাত জাহানকে। যশের সঙ্গে সম্পর্কের আগে থেকেই নানা সমালোচনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। তারপর সব ভুলে ছেলে ঈশানকে নিয়ে তাদের সুখের ঘরের ছবিই বারবার সবাই দেখেছেন।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী