গয়না-টাকা লুট করে দীবাকে হত্যা করেন নিরাপত্তারক্ষী ও গাড়িচালক

রাজধানীর মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা দীবা (৬০) হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪ ও র‍্যাব-১১। গ্রেফতার মো. মিলন মিয়া (২৩) ওই বাসার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন।

র‍্যাব বলছে, নিহত ফারহা দীবা বাসায় একা ছিলেন। সেই সুযোগে বাসার সিকিউরিটি গার্ড (নিরাপত্তারক্ষী) ও গাড়িচালক ১৫ ভরি সোনার গয়না ও নগদ সাড়ে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এর আগে ফারহা দীবাকে হত্যা করেন সিকিউরিটি গার্ড ও গাড়িচালক।

সোমবার (২৮ অক্টোবর) রাতে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবা হত্যা মামলার দুই নম্বর পলাতক আসামি মো. মিলন মিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, গতকাল ২৭ অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। রোববার সকালে বাসার সিকিউরিটি গার্ড ও পাড়িচালক ফারহা দীবাকে হত্যার পর ১৫ ভরি সোনার গয়না ও নগদ ১৫ লাখ টাকা লুট করেন। এছাড়া তারা নিহতের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগে রাখা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যান। হত্যাকারীরা পূর্বপরিকল্পনা মোতাবেক ঘটনাটি ঘটিয়েছেন।

এ ঘটনায় পল্লবী থানায় গ্রেফতার মিলনসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান আরও জানান, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিলন নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় আত্মগোপন করেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পলাতক গাড়িচালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী