অস্ট্রিয়ায় মেয়রকে গুলি করে হত্যা, অভিযুক্তকে ধরতে ব্যাপক অভিযান

অস্ট্রিয়ার উত্তরাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মেয়র ফ্রাঞ্জ হোফার এবং আরও এক ব্যক্তি। এ ঘটনায় সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত ফ্রাঞ্জ হোফার কির্চবার্গ অব দে ডোনাউয়ের মেয়র ছিলেন। অস্ট্রিয়ার মুঝলভিয়ার্টেল অঞ্চলের আল্টেনফেলডেনে তাকে গুলি করে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর নিহত হন আরও এক ব্যক্তি।

জানা গেছে, সন্দেহভাজন অপরাধী একজন শিকারী। তিনি স্থানীয় শিকারীদের মধ্যে বেশ পরিচিত ছিলেন।

পুলিশ জানায়, শিকারের অধিকার নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ কর্মকর্তা উলরিকে হ্যান্ডেলবাওয়ার বলেন, আমাদের ধারণা, আমরা যে অপরাধীকে খুঁজছি, তিনি হয়তো অস্ত্র বহন করছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে হেলিকপ্টার এবং বিশেষ বাহিনী নিয়ে বড় তল্লাশি অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের হান্টিং মাস্টার হারবার্ট সিগহার্টসলাইটনার বলেন, এটি অবিশ্বাস্য। তিনি মেয়র হোফারের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী