খুলনায় সিসি ক্যামেরা কাপড়ে ঢেকে ব্যাংকে লুট

খুলনার রুপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এসময় সিসি ক্যামেরা কাপড় দিয়ে এ লুটের ঘটনা ঘটে। তবে ব্যাংক ডাকাতির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে ব্যাংকে কোনো পাহারাদার ছিল না। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানায় অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে জানা যায় ওই ব্যাংক থেকে ১৬ লাখ টাকা লুট হয়ে গেছে।

পুলিশ সূত্র আরও জানায়, ব্যাংক লুটের ঘটনাটি পূর্ব পরিকল্পিত হওয়ার সম্ভাবনা বেশি। সিসি ক্যামেরার অবস্থান দুর্বৃত্তদের আগে থেকেই জানা ছিল। এজন্য তারা ব্যাংকের সিসি ক্যামেরায় কাপড় দিয়ে ঢেকে অর্থ লুট করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে নিরাপত্তা প্রহরী আফজাল, আবুল কাশেম ও তরিকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখার ম্যানেজার মো. কামরুল ইসলাম জানান, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকার বেশি ছিল। সেখানে ১৪২০ টাকা পাওয়া গেছে। বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করে সবাই চলে যান। শুক্রবার রাত ১০টার দিকে চুরির খবর পাওয়া যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা ব্যাংক থেকে ও আশপাশের ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই থাকুক কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব না। শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল