ম্যাক্সওয়েলের ব্যাটে তাণ্ডব দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ সিরিজ অস্ট্রেলিয়ার

নিয়মিত বিরতিতে যেভাবে উইকেট পড়ছিল, তাতে অস্ট্রেলিয়ার জয়টা মনে হচ্ছিল সুদুরপরাহত; কিন্তু উইকেটে তখনও ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অতীতের অনেক সংকটময় মুহূর্তের মত আজও কেয়ার্নসের ক্যজালি স্টেডিয়ামে জ্বলে উঠলেন ম্যাক্সওয়েল। রীতিমত ব্যাট হাতে তাণ্ডব চালালেন।

অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের ব্যাটে ৩৬ বলে উঠলো ৬২ রান। তার এই তাণ্ডবে ১ বল বাকি থাকতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথম দুই ম্যাচের প্রথমটি অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়টি জয় করে দক্ষিণ আফ্রিকা। যার ফলে শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। যে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান। জবাবে মিচেল মার্শের হাফ সেঞ্চুরি সত্ত্বেও বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল প্রোটিয়ারা (south africa vs australia)। এইডেন মারক্রাম আউট হন ১ রান করে। ১৩ রান করে সাজঘরে ফেরেন রায়ান রিকেলটন। ২৪ রান করে আউট হন লুয়ান ড্রি প্রিটোরিয়াস।

তবে মিডল অর্ডারে মারকুটে ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস ২৬ বলে করেন ৫৩ রান। আগের ম্যাচেই এই তরুণ ব্যাটার অপরাজিত ছিলেন ১২৫ রানে। যা ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস। তিনি আজও করলেন সর্বোচ্চ রান।

ট্রিস্টান স্টাবস ২৫ এবং রাশি ফন ডার ডুসেনের অপরাজিত ৩৮ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বোলার নাথান এলিস ৩টি এবং অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড সংগ্রহ করেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে মিচেল মার্শ এবং ট্রাভিস হেড ৮ ওভারে ৬৬ রানের জুটি গড়েন। হেড ১৮ বলে ১৯ রান করে আউট হয়ে যান। এরপর জস ইংলিস শূন্য রানে, ক্যামেরন গ্রিন ৯ রান করে বিদায় নেন। টিম ডেভিড করেন ১৭ রান। তবে, গ্লেন ম্যাক্সওয়েল (glenn maxwell) মাঠে নেমে তাণ্ডব শুরু করলে অস্ট্রেলিয়ার জয় আর ঠেকানো যায়নি। ৩৬ বলে ৮টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন তিনি।

শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। করবিন বোস নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কুয়েনা মাপাকা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!