খুনের অভিযোগে নার্গিস ফাখরির বোন গ্রেফতার

বলিউডের আইটেম গানের আলোচিত অভিনেত্রী নার্গিস ফাখরি। নতুন সিনেমাতে তার নৃত্যশৈলী সবার মন কাড়ে। এবার তিনি পড়লেন পারিবারিক জটিলতায়। গ্রেফতার করা হয়েছে তার বোনকে।

নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন। অভিযোগে বলা হয় আলিয়া তার প্রাক্তন প্রেমিক এবং তার বান্ধবীকে খুন করেছেন।


আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবসের বাড়িতে আগুন ধরিয়ে দেন আলিয়া আর তাতে এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আমেরিকার নিউ ইয়র্কে এই ঘটনা ঘটেছে।


পুলিশের বরাতে আমেরিকার সংবাদমাধ্যম জানিয়েছে, এডওয়ার্ড এবং অ্যানাস্তেসিয়ার মধ্যে ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি আলিয়া। হিংসার বশবর্তী হয়েই অগ্নিসংযোগ করেন তিনি।


নিউ ইয়র্কের কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ বলেন, ‘এই আসামি বিদ্বেষপূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের জীবন শেষ করেছে। এডওয়ার্ড জেকবস ও তার বান্ধবী অ্যানাস্তেসিয়া এতিয়েন ধোঁয়ায় শ্বাস নিতে পারেনি এতে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’


আলিয়া এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন। কুইন্স আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। নার্গিস এ নিয়ে কোনও মন্তব্য না করলেও সংবাদমাধ্যমে তার মা বলেন, ‘আমার মেয়ে কাউকে হত্যা করতে পারে না। ও সকলের খেয়াল রাখত, সকলের সাহায্যে এগিয়ে যেত।’

নার্গিস এবং আলিয়ার জন্মও নিউ ইয়র্কের কুইন্সে। নার্গিসের বাবা পাকিস্তানের নাগরিক। মা চেক রিপাবলিকের নাগরিক। তার মা একজন পুলিশ অফিসার ছিলেন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প