থাইল্যান্ডকে ৭ গোল দিয়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ

ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলেই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো লাল সবুজের দেশের। তবে হারলেও আশা টিকে থাকত নানা সমীকরণে। তবে কোনো শঙ্কার ধার ধারেনি বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ। হকিতে যেকোনো পর্যায়ে এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল লাল সবুজের দেশ। 

থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে। যদি সেই ম্যাচে তারা হেরেও যায়, তারপরও বিশ্বকাপে খেলবে লাল সবুজের দেশ। 

আগামী বছর ভারতের মাটিতে বসবে হকির যুব বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এশিয়া থেকে মোট ৭টি দেশ খেলবে। এর মধ্যে স্বাগতিক ভারত এশিয়ান যুব হকির সেমিফাইনাল নিশ্চিত করায় সরাসরিই বিশ্বকাপ খেলবে। অর্থাৎ স্বাগতিক দেশ বিবেচনায় বিশ্বকাপ খেলছে না তারা। তাই বিশ্বকাপে জায়গা পেতে ১০ দলের এশিয়ান যুব হকিতে ভারত বাদে বাকি ছয় সেরা দলের মধ্যে থাকতে হতো বাংলাদেশকে। থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে। যে কারণে বিশ্বকাপে খেলা নিয়ে আর কোনো অনিশ্চয়তাই নেই।

মাসকাটে ১০ দলের এশিয়ান যুব হকিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল জয় দিয়েই। গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ ওমানকে ৩-১ গোলে হারালেও পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তবে তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে এবং চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে।

মঙ্গলবার ‘এ’ গ্রুপে চতুর্থ হওয়া থাইল্যান্ডকে ৭-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ পঞ্চম-ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ নিশ্চিত করল। সেই সঙ্গে জায়গা করে নিলো কাঙ্ক্ষিত বিশ্বকাপেও। 

  • Related Posts

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    ঐতিহাসিক ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ…

    Continue reading
    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান…

    Continue reading

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    ইরান খুব শিগগিরই পরাজিত হবে, দাবি ট্রাম্পের

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    সেতু-বিদ্যুৎকেন্দ্র থাকবে না: ট্রাম্পের হুমকির পরেই ইরানে ভয়াবহ হামলা

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’

    প্রতিদিনই বাড়ছে আয়, দাপট দেখাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’