কোরিয়া বাংলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের প্রথম দিনে কোরিয়া বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ার হানিয়াং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনোয়ার হোসেন। কোরিয়াস্থ বাংলাদেশি সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রোববার (২ মার্চ) কোরিয়ার বিয়ংজমের আশিয়ান সেন্টারের হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মনোয়ার হোসেন বলেন, যে কোনো দেশের জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার জানামতে, এই সংগঠনের প্রত্যেক সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। দক্ষিণ কোরিয়ায় শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশি সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন, তুলে ধরছেন প্রবাসীদের সমস্যা সম্ভাবনার দিকগুলো। দেশীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি কোরিয়ার গণমাধ্যমগুলোতেও বাংলাদেশি সাংবাদিকদের সম্পৃক্ত থাকলে আরও ভালো হবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ, মাহমুদুল হাসান ইজাজ (চ্যানেল টোয়েন্টিফোর), আল আমিন মৃধা (বাংলা ভিশন), মীর সজল, ফারুক হোসাইন, ইঞ্জিনিয়ার এম মনির হোসেন, যায়েদ হোসেন, আবির হোসাইন প্রমুখ। আলোচনা শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন যায়েদ হোসেন।

  • Related Posts

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে ছবিটি দেশজুড়ে চলবে মহা সমারোহে। সব জটিলতা শেষে…

    Continue reading
    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত পেকান নেনাস (পাইনঅ্যাপল টাউন) ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৫৯ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক…

    Continue reading

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট