কুয়েত–বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক

কুয়েতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন এই উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে। কুয়েতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ সভা একটি ঐতিহাসিক মাইলফলক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুয়েত সিটিতে অবস্থিত কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—কেসিসিআই ভবনে দুই দেশের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কুয়েত বাণিজ্য মন্ত্রণালয়ের নেতা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা এবং কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—কেসিসিআইর সদস্য কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

বৈঠকে বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে পরিচিতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্যসহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভবনা তুলে ধরেন বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা।

২০১৬ সালে স্বাক্ষরিত প্রটোকলের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েত ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন এবং যৌথ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করা হলেও সেটা তেমন ফল হয়নি দীর্ঘদিন। দুই দেশের এ বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা গড়তে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের