ধর্মীয় শিক্ষক নিয়ে যা বললেন অভিনেত্রী দীপা খন্দকার

দেশের প্রাথমিক শিক্ষায় সংগীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ উদ্যোগ নিয়ে বিতর্ক থামছেই না। ইসলামি দলগুলোর অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিরোধী সিদ্ধান্ত। রাজধানীতে বিক্ষোভ মিছিল করে তারা এর প্রতিবাদ জানিয়েছেন।

এর পক্ষে বিপক্ষে অনেকেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘গানের শিক্ষক নয়, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন।’

পোস্টে তিনি যোগ করেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ।’ এরপর নেটিজেনদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তাদের মতামতও জানতে চেয়েছেন তিনি।

অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। অনেক নেটিজেন সমর্থন জানিয়ে লিখেছেন, ‘‘তাইতো হওয়া উচিত।’ কেউ কেউ লিখেছেন, ‘দুটোই থাকা দরকার।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান হারাম নাকি? ধর্ম যেমন মনের প্রশান্তি দেয়, তেমনি গানও মনকে শান্তি দেয়। দুইটা পাশাপাশি থাকা উচিত।’ কেউ বলছেন, ‘গানের শিক্ষক দরকার নেই।’

দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় দীপা খন্দকার। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। তার অভিনীত ‘রিতু কাহিনী’ সিনেমাটি ইতোমধ্যে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলতি বছরই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর