কুয়েট ভিসি-প্রোভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরু: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষার্থীদের টানা অনশনের মুখে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে।

এতে আরও বলা হয়, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এরপর ১৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসব ঘটনায় কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের এক দফা দাবিতে ২২ এপ্রিল বিকেল ৪টা থেকে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত ২৯ শিক্ষার্থী।

এদিকে, বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সিআর) আবরার গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাছাড়া কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ ও আলটিমেটাম দেন।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা