কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের সামনে পবিত্র রমজান মাসজুড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে এই মানবিক সংগঠনটি।

রবিবার (২রা মার্চ) বিকেলে খন্দকার হক টাওয়ারের সামনে পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে
প্রথম রোজায় ইফতার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল হক খন্দকার পক্ষ থেকে এই ইফতার বিতরণ করা হচ্ছে।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোসলেম উদ্দিন,ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত থেকে রোজাদারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উপদেষ্টা মো.মোসলেম উদ্দিন বলেন, এ বছর তৃতীয়বারের মতো প্রথম রমজানে আমাদের সিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ শুরু করা হয়েছে। প্রতিদিন ৫০০জন রোজাদারকে ইফতার করানো হবে এই সংগঠনের পক্ষ থেকে।প্রয়োজন সাপেক্ষে তা আরও বাড়ানো হবে।
তিনি আরো বলেন, রোজাদারদের ইফতার করানো অনেক সওয়াবের কাজ।

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। এই মাহে রমজানে রোজাদারদের ইফতারে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য সিটি ফাউন্ডেশন এক ব্যাতিকক্রমী সুন্দর একটি আয়োজন করেছে। পুরো রমজান মাসে এ আয়োজন আমাদের অব্যাহত থাকবে।

ইফতার বিতরণে এসময় আরো উপস্থিত ছিলেন
যুগ্ন- সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লিটন,নির্বাহী সদস্য আমিনুল ইসলাম,মনির হোসেন,
ফারুক হোসেন,গিয়াস উদ্দিন,নূর জুয়েলার্সের স্বত্বাধিকারী আরিফ জামান প্রমুখ।

  • Related Posts

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসছে রোজার ঈদে ছবিটি দেশজুড়ে চলবে মহা সমারোহে। সব জটিলতা শেষে…

    Continue reading
    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মালয়েশিয়ার জোহর বাহরুতে অবস্থিত পেকান নেনাস (পাইনঅ্যাপল টাউন) ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৫৯ জন বন্দিকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক…

    Continue reading

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট