কুমিল্লায় ছাত্রদলের শান্তিপূর্ণ বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

হাবিবুর রহমান মুন্না।।

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লা নগরীর পূবালী চত্বরে এবং লিবার্টি মোড়ে পৃথক দুটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে কুমিল্লা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসব কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘকে সোচ্চার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। এর আগে ইসরায়েল গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাদুরতলায় গিয়ে শেষ হয়।

অপরদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের অধীনস্থ সব কলেজ সমূহে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে স্ব স্ব
ইউনিটের নেতাকর্মীরা। কুমিল্লার পূবালী চত্বরের বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল
আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ অনেকেই।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, আমরা ফিলিস্তিনে
ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা ছাত্রদল এসব ঘটনারও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফিলিস্তিনের ওপর ইজরাইলে আগ্রাসনের তীব্র ও
নিন্দা জানাই।

বিক্ষোভে অংশগ্রহণকারী নেতারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সবাইকে সচেতনভাবে ওইসব পণ্য পরিহারের অনুরোধ করেন। তারা বলেন, “ভাঙচুর বা লুটপাট নয়, আমাদের প্রতিবাদ হোক সচেতন ও সাংগঠনিক। ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে দেশের মানুষকে জাগাতে হবে।”

ছাত্রদলের নেতারা আরও বলেন, “গাজার নারী-শিশুদের উপর বর্বর হামলার জবাব আমরা প্রতিরোধের মাধ্যমে দিতে চাই। আমাদের বিক্ষোভ শান্তিপূর্ণ এবং উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।”

সমাবেশে বক্তারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে ইসরায়েলি মালামাল চিহ্নিত করে তা বর্জনের অনুরোধ করেন। একই সঙ্গে সরকারকে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের