কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিবুর রহমান মুন্না।।

আওয়ামী লীগকে “গণবিরোধী, দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী” আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (NCP)।

বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পূবালী চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে আওয়ামী লীগের পদত্যাগ ও দলটির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি উঠে আসে।

সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা হরণ, বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ, দুর্নীতির পাহাড় গড়া ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে দলটি দেশের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। এছাড়া উপস্থিত ছিলেন—
এসবি জুয়েল, সৈয়দ আহসান টিটু, কাজী মো. জায়েদ, নাইম আলম, ইব্রাহিম খালেদ হাসান, নাছির উদ্দীন, মো. রাসেল ভূঁইয়া জিসান, আরিফুল ইসলাম বাশার প্রমুখ।

বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ (বুড়িচং উপজেলা প্রতিনিধি),মাসুদ আলম (ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি),আরিফ হোসাইন (নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি),অধ্যক্ষ মো. জসিম উদ্দিন (আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ),মো. লুতফুর, অন্যনা (তিতাস উপজেলা প্রতিনিধি), লতা সরকার, নজমা, মাসুমুল বারী কাওসার প্রমুখ।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন উপজেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রক্ষমতা অপব্যবহার করে জনগণের অধিকার খর্ব করছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারা দাবি জানান, অবিলম্বে এই দলটিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে দেশে গণতান্ত্রিক শক্তির উত্থান নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও জানান, এনসিপি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় এই কর্মসূচি আয়োজন করেছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা