কিংসের রোমাঞ্চকর জয়

ফেডারেশন কাপে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস। গত মৌসুমের ট্রেবলজয়ীরা সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচ ছিল জয়শূন্য।

কিংস অ্যারেনাতে ১১ মিনিটে তিন গোল হওয়ায় জমজমাট এক ম্যাচের আভাস পাওয়া যায়। মিগেইল ফিগেইরার কর্নার থেকে ৬ মিনিটে দলকে লিড এনে দেন তপু বর্মন। তবে লিড পাওয়ার আনন্দ দ্রুতই মিইয়ে যায়। ফিরতি মিনিটেই যে পুলিশকে সমতায় ফেরান আল-আমিন। ইসা ফয়সালের ক্রস ধরে বসুন্ধরার দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বের হয়ে দারুণ গোল করেন এই ফরোয়ার্ড।
তবে ৪ মিনিটের ব্যবধানে আবারো এগিয়ে যায় কিংস। ১১ মিনিটে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক মিগেইল। স্বদেশি জনাথন ফার্নান্দেসের পাস থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২৫ মিনিটে গোলরক্ষক রাকিবুল তুষার ও সাগর মিয়া যৌথভাবে পুলিশকে গোল হজম করা থেকে রক্ষা করেন।

শুরুতে ফাহিমের শট ফিস্ট করেন তুষার। পরে ফিরতি সুযোগে রাকিব শট নিলে বল জালে জড়ানোর আগে ফেরান সাগর মিয়া। ৩৪ মিনিটে রাকিবকে আরেকবার হতাশ করেন গোলরক্ষক তুষার। পরে ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আরও দুই গোল হয়েছে। ৫২ মিনিটে মিগেলের পাসে পোস্টের একদম সামনে থেকে ফাঁকায় থাকা ফার্নান্দেস শুধু বলের গতি পরিবর্তন করে দেন। দুই মিনিট পর আল আমিনের গোলে পুলিশ আবারও ব্যবধান কমিয়েছে। কাজেম শাহর ডিফেন্স চেরা পাস থেকে গোলকিপার শ্রাবণকে কাটিয়ে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-২ করেন আল আমিন।

বাকি সময় চেষ্টা করেও পুলিশের খেলোয়াড়রা হার এড়াতে পারেনি। তাতে লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো ভালেরিউ তিতার দল।  

এদিকে, দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ফর্টিস এফসিও। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসির সামনে দাঁড়াতে পারেনি ওয়ান্ডারার্স। প্রথমার্ধে ফর্টিস ১-০ গোলে এগিয়ে ছিল। শেষ দিকে পিয়াস আহমেদ নোভার তৃতীয় গোলের আগে নবাগত জয় কুমার করেন দুটি গোল।  

গ্রুপে তিন ম্যাচের দুটিতে জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে দুটিতে জয় ও একটিতে হার নিয়ে কিংস ৬ পয়েন্ট পেয়েছে। তারা আছে দ্বিতীয় স্থানে। 

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের