কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ!

আজ কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন। তার সুরের মূর্ছনায় জাদু ছড়িয়ে যাচ্ছেন এখনও। তাকে বলা হয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী। বয়সের হিসাবটা প্রতিবছর বাড়লেও তার কণ্ঠের হিসাবটা এক জায়গাতেই রয়েছে।

হাজারো স্মৃতি বুকে জড়িয়ে জীবনের ৭১ বসন্ত পার করেছেন বর্ষীয়ান এই ব্যক্তিত্ব।

আজ রবিবার (১৭ নভেম্বর) এ প্রখ্যাত সংগীতশিল্পীর জন্মদিন। জীবনের ৭১ বসন্ত পেরিয়ে ৭২-এ পা রেখেছেন। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

সংগীতশিল্পী রুনা লায়লা অনেক গুণের অধিকারী। তিনি সুরকার হিসাবেও অনবদ্য। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফাতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী।

অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় দশ হাজারেরও বেশি গান। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। তবে ইদানীং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমাকে এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন বিধাতা আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।

আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, তাতে মনে করি সবার দোয়ায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি।’

এ মুহূর্তে নতুন কোনো গানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এ সংগীতশিল্পী বলেন, ‘গান নিয়েই তো আমার সব ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব বলে ঠিক করেছি। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটি গান করেছি। সামনে আরও গান আসছে।’ ক্যারিয়ারে গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন রুনা লায়লা।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প