কনসার্ট থেকে শ্রোতাদের বের হয়ে যেতে বললেন সোনু

শ্রোতা-দর্শকদের ওপর মেজাজ হারালেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কলকাতায় একটি কনসার্টে গান গাওয়ার সময় তিনি এ কথা বলেন। কনসার্ট চলাকালে দর্শকদের উপর চটে যান এ গায়ক। গতকাল (৯ ফেব্রুয়ারি) এ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

কলকাতায় দীর্ঘ সময়ের ব্যবধানে কনসার্ট করলেন সোনু নিগম। তার গান শুনতে শ্রোতা-দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কনসার্ট চলাকালে দর্শকদের একাংশ উঠে দাঁড়ালে গায়ক চটে যান। সেই সঙ্গে ভিড় নিয়ন্ত্রণের জন্য নিজেই দায়িত্ব নিয়ে নেন। মাইক হাতে রীতিমতো দর্শকদের কড়া ভাষায় কথা শুনিয়েছেন।

কলকাতার এ কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে সোনুকে মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের দিকে ইঙ্গিত করে বলতে দেখা গেছে, ‘আপনি যদি সত্যিই দাঁড়াতে চান তবে নির্বাচনে দাঁড়ান! দয়া করে বসুন। আমার সময় নষ্ট হচ্ছে। কাট অফ টাইম চলে আসবে’। এরপরও কেউ কথা না শুনলে চিৎকার করে গায়ক বলেন, ‘দ্রু বসো, বেরিয়ে যাও, জায়গা খালি করো। এই জায়গাটা সম্পূর্ণ খালি করে দাও’।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন অনুরাগী সোনুর পক্ষে দাঁড়িয়েছেন। তারা মন্তব্য করে লিখেছেন, যাদের অনেকেই গতরাতের অনুষ্ঠানে হাজির ছিলেন।

কনসার্টে দুর্বল ব্যবস্থাপনার সমালোচনা করে একজন মন্তব্য করেছেন, ‘এটা এতটাই ন্যক্কারজনক ছিল যে আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার কারণে সোনু স্যারকে নিজেই হস্তক্ষেপ করতে হয়েছিল। খুবই লজ্জাজনক।’ আরেকজন মন্তব্য করেন, ‘আসলে তাকে নিজেই ভিড় ও নিরাপত্তার দায়িত্ব সামলাতে হয়েছে। কারণ ব্যবস্থাপনা ছিল খুবই দুর্বল।’

অন্য একজন লিখেছেন, ‘সোনু বাধ্য হয়ে এটা করেছেন কারণ তিনি জানেন এই ধরনের ব্যবস্থাপনা ও নিরাপত্তার কারণে কণ্ঠশিল্পী কেকের সঙ্গে কী ঘটেছিল। আত্মনিরাপত্তার জন্য অনুষ্ঠান চালানোর সময় সবাইকে এটাই করতে হবে’।

২০২২ সালের জুন মাসে নজরুল মঞ্চে পারফর্ম করার সময় কেকে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়। যদিও সোনুর এটি ছিল উন্মুক্ত কনসার্ট।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল